রিফান্ড ও রিটার্ন নীতি
এই নীতিমালা BDIT-এর সব ডিজিটাল সেবা ও পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
- হোম ডেলিভারি পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে কিনবেন। পরবর্তীতে সমস্যা হলে যদি পণ্যে ওয়ারেন্টি থাকে তবে তা ওয়ারেন্টির আওতাভুক্ত হবে।
- অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাবার পর পণ্যে মেনুফেকচারিং ত্রুটি থাকলে আমাদের হটলাইনে ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে। তবে অবশ্যই সে পণ্যের গায়ে কোন স্ক্র্যাচ ফেলা যাবে না এবং পণ্যের বক্স অক্ষত রাখতে হবে অন্যথায় তা পরিবর্তনযোগ্য নয়।
- অনলাইন অর্ডার এর পণ্য ডেলিভারি ম্যান থেকে রিসিভ করার পর যদি বক্স দেখে মনে হয় তা আপনার অর্ডারক্রীত পণ্য না তাহলে বক্স খুলে পণ্য ব্যবহার করলে এবং বক্স নষ্ট করলে সেই পণ্য পরবর্তীতে পরিবর্তনযোগ্য হবে না।
- ত্রুটিযুক্ত পণ্য আমাদের অফিস থেকে পরিবর্তনযোগ্য। এক্ষেত্রে আমাদের এক্সপার্টগণ পণ্যে ত্রুটি পর্যবেক্ষণ করে তা পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করবেন।
- ক্রেতা যদি ডেলিভারি ম্যান এর মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে ইচ্ছুক অথবা পরিবর্তন করতে চান তবে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। পণ্য আনার পর যদি পণ্য ভাঙ্গা অথবা পোড়া/ জ্বলা অবস্থায় পাওয়া যায় তবে সেই পণ্যের সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে।
- বিডিআইটি এর ওয়েবসাইটে থাকা বিবরণী দেখে ক্রয়কৃত পণ্য ডেলিভারি কর্মী থেকে রিসিভ করার পর তা আপনার নির্দিষ্ট ডিভাইসে সাপোর্ট করছে না অথবা তা এখন আর কিনতে ইচ্ছুক নন, এসকল কারণে পণ্য ফেরত অথবা পরিবর্তনযোগ্য নয়।
- কোন ধরণের ডিজিটাল সার্ভিস অথবা ডিজিটাল পণ্য সফলভাবে অর্ডার হবার পর তা রিটার্ন অথবা রিফান্ডযোগ্য নয়।
- কোন ধরণের ডিজিটাল সার্ভিস অথবা ডিজিটাল পণ্য যদি অর্ডার না হয়ে পেমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে।
- অর্ডারকৃত প্রোডাক্টটি কনফার্ম না হওয়া পর্যন্ত প্রোডাক্ট পরিবর্তন করে নেওয়া যাবে।
- অর্ডারকৃত প্রোডাক্টটি ডেলিভারি করতে ব্যর্থ হলে ক্রেতাকে উক্ত মূল্য রিফান্ড করে দেওয়া হবে।
- নির্দিষ্ট কারণে পণ্য রিটার্ন দেয়ার পর অথবা গ্রহণযোগ্য কারণে মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে এস এস এল কমার্জ -এর ক্ষেত্রে তাদের রিফান্ড শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে।
- নগদ টাকা ব্যতিত, সকল প্রকার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/ অনলাইন গেটওয়ে / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য।
- কুরিয়ার এর ক্ষেত্রে ক্রেতা অবশ্যই পণ্য ভাঙ্গা থাকলে অথবা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য গ্রহণ করবেন না। কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য ক্রেতা গ্রহণ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং এই ব্যাপারে পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- সম্মানিত ক্রেতাগন যদি পেমেন্ট করার সময় কোন প্রকার ক্যাশব্যাক পেয়ে থাকেন তাহলে রিফান্ড করার সময় ক্যাশব্যাকের সমপরিমান টাকা কেটে রাখা হবে।
যেসব কারণে আমাদের ডিজিটাল সার্ভিস অথবা ডিজিটাল পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ণনা করা হলো (এসকল ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে না)।
- অনৈতিক কাজে ব্যবহার করা।
- অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যবহার করা।
- যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যবহার করা।
- আমাদের বা অন্য কারো মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন করার জন্য ব্যবহার করা।
- লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যবহার করা।
- ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
- ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যবহার করা।
- অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যবহার করা।
- স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যবহার করার জন্য।
- কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে।
- সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।
এই নিষিদ্ধ কাজগুলো করার কারণে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।
আপনার প্রকল্প নিয়ে কথা বলি
আপনার প্রয়োজন জানান, একজন বিশেষজ্ঞ এক কার্যদিবসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবেন।
















