গোপনীয়তা নীতি
এই নীতিমালা BDIT-এর সব ডিজিটাল সেবা ও পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
এই ওয়েবসাইট
- যোগাযোগ বা কোটেশন ফর্ম ব্যবহার করলে আমরা আপনার নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, প্রয়োজনীয় সেবা, বাজেটের পরিসর (ঐচ্ছিক), বার্তা, অনুরোধের সময় এবং আইপি ঠিকানা সংগ্রহ করি। উত্তর দেওয়ার জন্য এগুলো info@bdit.xyz-এ ইমেইল করা হয়; অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না।
- স্প্যাম সীমিত রাখতে আমরা প্রতিটি আইপি ঠিকানার সাম্প্রতিক জমা দেওয়ার সময়গুলো রাখি (আইপি ঠিকানাটি হ্যাশ করে রাখা হয়)।
- এই ওয়েবসাইট কোনো কুকি সেট করে না। আপনার ভাষা এবং লাইট/ডার্ক থিমের পছন্দ আপনার নিজের ব্রাউজারে সংরক্ষিত থাকে; তা আমাদের কাছে পাঠানো হয় না।
- ওয়েবসাইটটি Cloudflare (CDN ও নিরাপত্তা সেবা) দিয়ে পরিবেশিত হয়। Cloudflare দর্শকের আইপি ঠিকানা প্রক্রিয়া করে এবং বেনামি ট্রাফিক পরিসংখ্যান সংগ্রহ করতে পারে।
ক্লায়েন্ট অ্যাকাউন্ট ও ডিজিটাল সেবা
- আমরা আমাদের সাইটের দর্শক এবং ব্যবহারকারীদের সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। আমাদের সংগ্রহ করা সবচেয়ে সাধারণ ধরনের তথ্যের মধ্যে রয়েছে: ব্যবহারকারীর নাম, সদস্যের নাম, ইমেইল ঠিকানা। ডিজিটাল সার্ভিস অথবা ডিজিটাল পণ্য সেবা প্রদানের জন্য কিছু ক্ষেত্রে আমরা সার্ভিস অথবা পণ্য অপব্যবহার রোধের জন্যে সরকারি জারি করা পরিচয়পত্র (পাসপোর্ট/ন্যাশনাল আইডি/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স ইত্যাদি), আপনার ঠিকানার প্রমাণ (ইউটিলিটি বিল) সংরক্ষণ করে থাকি।
- আমাদের ক্লায়েন্ট পোর্টাল আপনার অ্যাকাউন্ট চেনার জন্য কুকি ব্যবহার করতে পারে। এই ওয়েবসাইট নিজে কোনো কুকি সেট করে না।
- আমরা কোন ব্যবহারকারীর ডাটা কোন বিজ্ঞাপন দাতার কাছে বিক্রি করি না।
- ব্যক্তিগত তথ্য সংশোধন/হালনাগাদ করা: যদি কোনো গ্রাহকের তথ্য পরিবর্তিত হয়, অথবা যদি কোনো গ্রাহক আর আমাদের সেবা না চান, তাহলে আমরা আমাদের রেকর্ডে সেই গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংশোধন, আপডেট বা অপসারণের উপায় প্রদান করার চেষ্টা করব। এর জন্যে, আমাদের sales@bdit.xyz এ ইমেইল করতে পারেন।
- ব্যবহারকারীর কোন ব্যাংক বা মোবাইল ব্যাংক এর তথা পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড আমাদের ডাটাবেইজে সংরক্ষিত হয়না। আমাদের ওয়েবসাইট SSL সার্টিফাইড হওয়াতে পেমেন্ট লেনদেন থাকে সর্বোচ্চ নিরাপত্তায়।
আপনার প্রকল্প নিয়ে কথা বলি
আপনার প্রয়োজন জানান, একজন বিশেষজ্ঞ এক কার্যদিবসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবেন।
















